প্রেম-উন্মাদনা।
- সজল মালাকার
উত্তাল সমুদ্র তরঙ্গ-স্রোতে
ভেসেছি আমি নির্বিঘ্নে নীলে,
আমি ছোঁয়েছি দূর-দিগন্তের
শুভ্রমেঘ কল্পডানা উন্মাদে মেলে;
আমি করেছি জয় পর্বত-শৃঙ্গ
পতিত হয়েছি ঘূর্ণীভূত জলে।
আমি- আমি আমাকে বিসর্জন
দিয়েছি প্রেম-যমুনায় তোমার,
অথই জলে হাবু-ডুবুতেই ব্যস্ত
ভাবনার বিভোর হই বারংবার;
হাসি প্রেম-উল্লাসে উৎফুল্ল চিত্তে
আঁকি স্বপ্ন-ছবি হৃদপটে আমার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।